ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

ঘুষ গ্রহণ মামলায় বীমা উন্নয়ন কর্মকর্তার পাঁচ বছরের বিনাশ্রম কারাদণ্ড

ads

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংস্থার (আইডিআরএ) জুনিয়ার অফিসার (বরখাস্ত) মোহাম্মদ আব্দুল মোতালেবের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগের মামলায় পাঁচ বছরের বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।


আদালত সুত্রে জানা যায়, ২০১৩ সালের ২১ জুলাই  আসামি মোহাম্মদ আব্দুল মোতালেবের নেতৃত্বে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের একটি টিম রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের বিজয়নগর শাখা পরিদর্শনকালে কিছু অনিয়ম খুঁজে পান। এ সময় তিনি রিলায়েন্সের শাখা ব্যবস্থাপক মহসিন হোসেনের কাছে ২ লাখ ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। বিষয়টি দুদককে জানানো হলে পরিকল্পনামতে ৫ আগষ্ট হোটেল পূর্বাণীর নির্ধারিত স্থানে ঘুষের টাকা নিয়ে আসেন মহসিন হোসেন। সেখানে হাতেনাতে ঘুষসহ গ্রেফতার করে পুলিশ।এ ঘটনায় দুদক সহকারী পরিচালক ফজলুল হক ওইদিনই বাদী হয়ে মতিঝিল থানায় মামলা দায়ের করেন। ২০১৪ সালের ১৬ মার্চ মামলাটি তদন্ত শেষে  আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক আব্দুল কাদের ভূঁইঞা।

ads
ads
ads

Our Facebook Page